|
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
|
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতারপ্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মুস্তানছির বিল্যাহ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দীকা, সরকারি কলেজের বিএনসিসির কনটিজেন ২ লে: মো. ছানোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রেফারি রফিকুল ইসলাম প্রমুখ। বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ফজলুর রহমান,চারটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে সাঁতার প্রতিযোগিতায় শতাধিক সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
