ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জনমত যাচাই সভা ও গণশুনানি
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:23 PM

জনমত যাচাই সভা ও গণশুনানি

জনমত যাচাই সভা ও গণশুনানি

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প শীর্ষক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে জনমত যাচাই সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে পৌর শহরের ইএসডিও অডিটোরিয়ামে সভা ও গণশুনানিটি অনুষ্ঠিত হয়৷ 

জনমত যাচাই সভায় পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) পলাশ তালুকদার দীপ,সহকারী ম্যাজিস্ট্রেট তারেক তাহসীন ও 
নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প স্থানের কৃষক ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রকল্পের ধারনা দেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া৷ পরে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে কর্মকর্তা ও কৃষকদের মাঝে আলাপচারিতা হয়৷
 3 Attachments  •  Scanned by Gmail

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status