ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দ্য রোভারের প্রথম অ্যালবাম সমধর্মিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 5:52 PM

দ্য রোভারের প্রথম অ্যালবাম সমধর্মিতা

দ্য রোভারের প্রথম অ্যালবাম সমধর্মিতা

প্রকাশ পেতে যাচ্ছে ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য রোভার’–এর প্রথম অ্যালবাম ‘সমধর্মিতা’। আজ মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে অ্যালবামটি প্রকাশ করা হবে। যেখানে দ্য রোভারের পাশাপাশি গাইবেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।

‘সমধর্মিতা’য় রয়েছে ৭টি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ আছে এই গানগুলোয়। অ্যালবামটি ইতিমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে। অ্যালবামের মূল বিষয়বস্তু নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সঙ্গে কথা বলা ও নিজেকে জানা। আর আত্ম-অন্বেষণের এই যাত্রায় দ্য রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে।

‘দ্য রোভার’–এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কালের পরিক্রমায় এখন এটি একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্যা সংখ্যা তিন। গিটার আর ভোকালে আছেন রাতুল, বেজ ও ভোকালে আছেন জাফরী, এবং ড্রামসে আছেন তুনান।

দ্য রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও, তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সঙ্গে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা—এসবই দ্য রোভারের গানের মূল উপজীব্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status