ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হত্যা: র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 31 August, 2026, 11:41 AM

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হত্যা: র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হত্যা: র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৩-এর যৌথ দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফিরোজ (২৫) ও মো. রফিকুল ইসলাম (৩৬)।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে গাজীপুরের শ্রীপুর থানাধীন দারোগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে ২০ আগস্ট শ্রীপুর থানায় মামলা করেন।

মামলায় মো. ফিরোজকে এক নম্বর আসামি করা হয়। এছাড়া ফেরদৌস, জুবেদা, মো. রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান ওরফে হাবু, হান্নান, রাকিবসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর-৫৩, তারিখ ২০ আগস্ট ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩২৫/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

হত্যাকাণ্ডের পর মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন বলে জানায় র‌্যাব। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের সমন্বয়ে ঢাকার হাতিরঝিল এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে মামলার এক নম্বর আসামি মো. ফিরোজকে হাতিরঝিল থানাধীন মরিয়ম লেন এলাকা থেকে এবং চার নম্বর আসামি মো. রফিকুল ইসলামকে চাঁন মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status