|
কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমুল বালুচ?
নতুন সময় ডেস্ক
|
![]() কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমুল বালুচ? পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনমুল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ। তিনি দেশটির একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি পাকিস্তানের বিখ্যাত বেগ গ্রুপের পরিচালনায় দায়িত্বে আছেন। যদিও অভিনেত্রী এখনো এসব দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার প্রতিনিধির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পাকিস্তানি বিনোদন জগতে এমন গুঞ্জন শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের বেশকিছু সেলিব্রেটির ব্যক্তিগত এমন গুঞ্জন সত্য হতেও দেখা গিয়েছে। এই তালিকায় রয়েছেন কুবরা খান, গহর রশিদ, নীলম মুনির এবং মৌরা হোসেনের মতো তারকারাও। আনমুল পাকিস্তানি বিনোদন জগতে বেশ কিছু হিট টেলিভিশন ড্রামা উপহার দিয়েছেন। পাকিস্তানসহ বিশ্বব্যাপী তার এ ড্রামাগুলো প্রশংসিত হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখেন এই অভিনেত্রী। তবে ভক্ত-অনুরাগীরা আনমুল বালুচের পক্ষ থেকে তার বিয়ে নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
