ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
লেনোভো অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 4:12 PM

লেনোভো অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

লেনোভো অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই অল-ইন-ওয়ান পিসি সিরিজ এনেছে লেনোভো। ইন্টেল লুনার লেক প্রসেসরনির্ভর এই সিরিজে শক্তিশালী কম্পিউটিংয়ের পাশাপাশি সর্বোচ্চ ১১৫ টপস এআই কর্মক্ষমতা রয়েছে। আধুনিক কর্মক্ষেত্র ও করপোরেট অফিসে দ্রুত কাজ, স্মার্ট উৎপাদনশীলতা এবং যন্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণের সুবিধা দেবে ডিভাইসগুলো।

ইন্টেল কোর আল্ট্রা সিরিজের প্রসেসর, ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫এক্স র‌্যাম ও ৫১২ জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে নতুন পিসিগুলোতে। এতে আরও রয়েছে পূর্ণ উচ্চনির্ভরশীলতার আইপিএস অ্যান্টি-গ্লেয়ার পর্দা, ১০০ হার্জ রিফ্রেশ হার, ৯৯ শতাংশ এসআরজিবি, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও হারমান স্পিকার।

সিরিজটি চারটি মডেলে পাওয়া যাচ্ছে। কোর আল্ট্রা ৫ প্রসেসরের দুটি মডেলের দাম সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার ও ১ লাখ ১৮ হাজার টাকা। কোর আল্ট্রা ৭ প্রসেসরের দুটি মডেলের দাম যথাক্রমে ১ লাখ ২১ হাজার ও ১ লাখ ২৫ হাজার টাকা।

লেনোভোর নতুন এআই অল-ইন-ওয়ান পিসিগুলো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শাখা, অনুমোদিত বিক্রেতা ও বিভিন্ন আইটি দোকানে পাওয়া যাচ্ছে। লুনার লেক প্রসেসরের বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট সরাসরি যন্ত্রে এআই কাজ সম্পন্ন করায় দ্রুত সাড়া, উন্নত গোপনীয়তা ও কম ক্লাউড-নির্ভরতার সুবিধা পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status