ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:50 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 5 March, 2025, 1:57 PM

সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান

সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান

পবিত্র মাহে রমজান উপলক্ষে  খাদ্যদ্রব্যের  গুণগত মান নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্য মূল্য বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর শহর ও সেবারহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন। 
এছাড়া ভেজাল বিরোধী এ অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি একজন ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ২৯ ও ৪০ ধারায়, সেনবাগ ভোজন বিলাস রেস্টুরেন্টের ৩০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের জেল), ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ,তাজ নাহার হোটেলের গুনতে হয় ৫ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮,৪৩,৪৬ ধারায় সেবারহাট মুসলিম হোটেলের ২৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে ৩ দিনের জেল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, সেনবাগ উপজেলায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।এই ধরনের ভেজাল বিরোধী অভিযানের ফলে সেনবাগের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি পরিলক্ষিত হয়েছে। সাধারণ মানুষজন প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ  জানিয়েছেন এবং ভবিষ্যতে ও   যেন এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকে এমন অভিমত প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status