|
কার বুকে মাথা রেখে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন পরী
নতুন সময় প্রতিবেদক
|
![]() কার বুকে মাথা রেখে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন পরী গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে.আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’ সেই যুবককে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। আর তাতেই নেটিজেনরা মিলিয়ে নিয়েছে দুইয়ে দুইয়ে চার। অনেকেই পরীর পাশে থাকা মানুষটি সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীর পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। এছাড়াও শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন এখন জোর গাতিতেই বইছে। যে কারণে নেটিজেনদের হিসাব মেলাতে খুব একটা কষ্ট করতে হয়নি। তবে বিষয়টি পরীও বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, জানাচ্ছেন ভালোবাসা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
