|
নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে মোটরসাইকেল ও নগদ টাকাসহ ব্যপক ক্ষয়ক্ষতি
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে মোটরসাইকেল ও নগদ টাকাসহ ব্যপক ক্ষয়ক্ষতি আজ শনিবার (মার্চ) দুপুরের দিকে স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার (২১মার্চ) দিবাগত গভীর রতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই দক্ষিনণপাড়া গ্রামের সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়ির কাচারিঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে রক্ষিত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্বরা বলে অভিযোগ পরিবারের। এতে ঘরের আসবাবপত্রসহ বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসি আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নুকান্ডের সময় ঘরে সিঁদকাটা দৃশ্য পরিলক্ষিত হয় বলে গ্রামবাসি জানান। অপর দিকে শুক্রবার গভীর রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের সোহাগ মিয়ার বসতঘরে আগুন লেগে পুড়ে ভস্মিভূত হয় বসতঘরসহ রান্নাঘর। সূত্র জানায়, সোহাগ মিয়ার বসতঘরে ২লাখ ৪হাজার নগদ টাকা রক্ষিত ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
