|
নেত্রকোণায় সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেত্রকোণায় সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার নিহত তাঁরা মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, তাঁরা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে নিয়ে বিক্রি করতেন। শুক্রবার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের বাঁশহাটি বাজারে গিয়ে সবজি বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। আজ শনিবার (২২মার্চ) দুপুরের দিকে পরিবারের লোকদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,তাঁরা মিয়া রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকালে সাতারখালি ব্রিজের পাশের খালে ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। মরদেহের মাথায় মুখে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছ। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ ব্যপারে মামলা প্রক্রীয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
