ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 March, 2025, 7:09 PM

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে দিনাজপুরের এক ব্যক্তি। প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। দলীয় কার্যালয় ঠিকানা উল্লেখ করেছেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ।

মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। 

ইসি সূত্র জানায়, উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, “আওয়ামী লিগ” নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন এই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে ২৪ মার্চ, ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন আবেদনকারী। তবে কোন সালের ৩০ এপ্রিল তা উল্লেখ করেননি।

আবেদনে আরও দেখা যায়, তিনি দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাবের তথ্য না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status