|
কুড়িগ্রামের ফুলবাড়ীর বালুচরে পুতে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশ উত্তোলন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীর বালুচরে পুতে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশ উত্তোলন উত্তোলন করেছে পুলিশ। আজ ২৫ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখা যায়, বালুচরে পুতে রাখা ব্যক্তির দেহ বালুর নিচে এবং দুটি পা বালুর উপরে ভেসে রয়েছে। একটি পায়ের গোড়ালির অংশ নেই। রংপুর থেকে পুলিশের ক্রাইম সিন টিম এসে বালু খুঁড়ে লাশ উত্তোলন করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন,লাশের পরিচয় জানাসহ আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। উত্তোলনকৃত লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে জন্য পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
