ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Tuesday, 25 March, 2025, 7:19 PM

নোয়াখালীতে ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী

নোয়াখালীতে ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী

৭ বছরের শিশু জান্নাতের ধর্ষকদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী বাইপাস চত্তরে মানববন্ধন করেছে সকল পেশার মানুষ। এছাড়াও একই সময়ে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।দড়ি লাগলে দড়ি নে, তবুও ধর্ষকের ফাঁসি দে। ছাত্র-ছাত্রীদের এই স্লোগানে কেপেছে সোনাইমুড়ীর মহাসড়ক। অন্যদিকে মানববন্ধনকারীরা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।

এসময় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, আমরা ইতিমধ্যে ১জনকে গ্রেপ্তার করেছি। পরে তাকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ভুক্তভোগী শিশুটির বাড়ি নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামে। স্থানীয় জামি’আ আশরাফিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী সে। শনিবারে বিকালে ধর্ষনের ঘটনার পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status