|
সেনবাগে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেনের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ,সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ বিএনপি নেতা ,নুর নবী বাচ্চু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মহিন উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি সহিদ উল্যাহ মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, শ্রমিক দলের মহিন উদ্দিন মহিন প্রমুখ।ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় ও দেশের সুখ সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
