ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁওয়ে প্রবাসী মামার হাতে ভাগনি ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 March, 2025, 5:11 PM

সোনারগাঁওয়ে প্রবাসী মামার হাতে ভাগনি ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সোনারগাঁওয়ে প্রবাসী মামার হাতে ভাগনি ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সৌদি প্রবাসী মামার হাতে ভাগনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শান্ত (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ঐ গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত নামের যুবককে আটক করে পুলিশ৷

অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী ও ধর্ষণের চেষ্টাকারী শান্ত প্রতিবেশি। বোনকে দিয়ে নিজ বাড়িতে ভুক্তভোগী ঐ কিশোরীকে ডেকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে যৌন কামনা হাসিলের জন্য পরিধেয় সেলোয়ার-কামিজ খুলে ফেললে শান্তর মা এসে কিশোরীকে উদ্ধার করে।

সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিক ভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status