ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কওমী মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Wednesday, 26 March, 2025, 5:18 PM

কওমী মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

কওমী মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার উদ্যোগে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সকাল ৮ টায় মাদ্রাসা মাঠের স্থায়ী মঞ্চে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক শিক্ষামূলক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।  

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ এ দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন।  

প্রতিষ্ঠানটির শিক্ষক মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন  সামেলা খাতুন মহিলা মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম। মারকাযুল করীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৬ শত শিক্ষার্থী মুক্তিযুদ্ধ কালীন সময়ের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য রেলী মাদ্রাসা মাঠ থেকে বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার স্থায়ী মঞ্চে সমাপ্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষা সচিব মুফতি জোবায়ের আহমেদ। 

মাদ্রাসার শিক্ষকদের পরিচালনায় ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী ও  তাদের দোসর রাজাকারদের হাতে নির্মমভাবে যারা শহিদ হয়েছেন এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত ও জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status