|
গ্রীসে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের নাতির অকাল প্রয়াণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() গ্রীসে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের নাতির অকাল প্রয়াণ প্রবাসী পল্লী গ্রুপের পরিবারের সকল সদস্য এই শিশুর অকাল মৃত্যুতে সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেছে। শিশুটি তার বাবা-মা এবং পরিবারের সাথে ছুটি কাটাতে জনপ্রিয় এই দ্বীপের বিলাসবহুল এই হলিডে ভিলায় এসেছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিবারটি রাতের খাবারের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ তারা লক্ষ্য করল যে ছোট্ট শিশুটি তাদের আশেপাশে নেই। সিলিভিতে তারা যে ভিলায় থাকত সেখানে দ্রুত তল্লাশি শুরু করা হয় এবং শিশুটিকে সুমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎকাষণিকভাবে প্যারামেডিকদের ভিলায় ডাকা হয় এবং শিশুকে জান্তের প্রধান হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে শিশুটিকে তার দাদা খুঁজে পেয়েছেন এবং প্রসিকিউটররা ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে তদন্ত শুরু করেছেন। একজন পুলিশ কর্মকর্তা ডেইলি মেইলঅনলাইনকে ঘটনাটি নিশ্চিত করেছেন । এদিকে একজন পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের মুখপাত্র বলেছেন, আমরা গ্রীসে মারা যাওয়া একজন ব্রিটিশ শিশুর পরিবারকে কনস্যুলার সহায়তা প্রদান করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
