ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ভূপাতিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 May, 2025, 10:24 AM

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ভূপাতিত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ভূপাতিত

ভারত শাসিত জম্মু কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

কিছুদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা গতরাতে যুদ্ধে গড়ায়। ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসীদের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। তারা বলেছে, পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেছেন ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত সরকারের তরফ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের কাছে ওয়ায়ান এলাকায় বিধ্বস্ত একটি বিমানের অংশ দেখছেন লোকজন। ছবি: এএফপি
পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।

ভারতের রাফাল-মিগ ২৯-সহ ৫ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।

ভোর পর্যন্ত পাকিস্তানে আট জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির সরকার। এসব ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আট জন নিহত ও ২৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে এএফপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status