ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইহুদির কাছে জমি বেচে যাবজ্জীবন, মার্কিন চাপে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 January, 2019, 4:12 PM

ইহুদির কাছে জমি বেচে যাবজ্জীবন, মার্কিন চাপে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি

ইহুদির কাছে জমি বেচে যাবজ্জীবন, মার্কিন চাপে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলিদের কাছে জমি বিক্রি করার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছেন।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পেয়েই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন।

ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিক ইসাম আকল যেকোনো দিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন।

৫৫ বছর ইসামকে ছেড়ে দিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপে ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

তাকে সাজা দেয়ার পর ইসরাইলি সেনাবাহিনী বেশ কয়েকবার ফিলিস্তিনি প্রতিশোধমূলক অভিযান চালায়।

তবে ইসাম আকলের মুক্তি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে পূর্ব জেরুজালেমের সঙ্গে সংযুক্ত ওল্ড সিটিতে ইসরাইলি ইহুদিদের কাছে জমি বিক্রির দায়ে দোষী সাব্যস্ত হন ইসাম। পরবর্তীতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ১৯৬০ সালের দণ্ডবিধি লঙ্ঘন করায় রামাল্লাহ হাইকোর্ট তাকে দোসী সাব্যস্ত করেন। ওই বিধি অনুসারে কোনো বিদেশির কাছে ফিলিস্তিনি ভূমি বিক্রি দণ্ডনীয় অপরাধ।

এক ফিলিস্তিনি বাড়ির মালিক ও ইহুদি সংগঠন আটেরেট কোহেনিমের মধ্যে মধ্যস্থাকারীর দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে ইসামের বিরুদ্ধে। ওল্ড সিটিতে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠায় কাজ করছে আটেরেন কোহেনিম।

অপরাধ অনুসারে ফিলিস্তিনি আইনে সর্বোচ্চ শাস্তি পাওয়ার কথা ছিল ইসামের। কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মৃত্যুদণ্ডের অনুমোদন করেননি।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। পরবর্তীতে অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে অবৈধ ইহুদি রাষ্ট্রটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status