ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 11:37 AM

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও ট্রাকের হেলপারে মৃত্যু হয়। এসময় আহত হন ছয়জন।

আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status