ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 6:17 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য বিদায়ী নৌ বাহিনীর প্রধান নিজামউদ্দিন আহমেদ।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সফলভাবে দায়িত্বপালন করায় বিদায়ী নৌ বাহিনী প্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজামউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ২০১৬ সালের ২৭ জানুয়ারি নৌ বাহিনীর ১৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এবছরের ২৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি।

এদিকে, ২০ জানুয়ারি নৌ বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status