ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 7:19 PM

অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা

অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা

অবশেষে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধীকে আনুষ্ঠানিকভাবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ফেব্রুয়ারি মাস থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

পশ্চিমাঞ্চলের দায়িত্বে আনা হয়েছে মধ্যপ্রদেশের তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।

এ রকম সিদ্ধান্ত মায়া-অখিলেশের ওপর চাপ বাড়ল বলে মনে করেন কংগ্রেস নেতারা।

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রও গত কয়েকদিন ধরে তাকে বিজেপি সরকার হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন। হরিয়ানার কয়েকটি জমির লেনদেন নিয়ে তাকে জেরা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর একাধিকবার প্রিয়াঙ্কাকে দলে নিয়ে আসার দাবি ছিল দলের পক্ষ থেকে। অবশেষে সেই দাবির অবসান হল।
অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা

অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা



কংগ্রেসের দেয়া বিবৃতি

প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘আমরা টগবগ করে ফুটছি। আমরা এগিয়ে যেতে প্রস্তুত।’

খুশি হয়ে টুইট করেছেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রও। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘তোমার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে আছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status