|
তাড়াশে নৃত্য শিল্পী সংঘবদ্ধ, ধর্ষণের ঘটনায় ২ আসামি গ্রেফতার
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে নৃত্য শিল্পী সংঘবদ্ধ, ধর্ষণের ঘটনায় ২ আসামি গ্রেফতার তথ্য প্রযুক্তির সহায়তায় আজ রোববার (১৩ জুলাই) রাত সাড়ে নয় টার সময় বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এ মামলার অপর আসামী রফিকুল ইসলাম কে ঘটনার পরদিনই পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে (২০) তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরো ২ জন। এ ঘটনায় ওই শিল্পী (২০) বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন(২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট দেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত: গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫) সহ অজ্ঞাতনামা আরো দুজন কে আসামী করে তাড়াশ থানায় মামলা করেন। এ ঘটনায় দেশের শীর্ষ স্থানীয় মিডিয়াগুলো আলোড়ন তোলে। মামলার পরপরই আসামী মো. রফিকুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করে। অপর আসামীরা পলাতক থাকায় তাদের ধরতে পুলিশ তৎপরতা চালায়। আজ উল্লেখিত দুই আসামি কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে । মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
