|
লামায় ডেন্জার হিল রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
|
![]() লামায় ডেন্জার হিল রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার ২৩ জুলাই, বুধবার দুপুর ১২ টার দিকে লামার মিরিঞ্জায় অবস্থিত "ডেঞ্জার হিল রিসোর্ট" এর ১২নং কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহের এর ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন জনাব তোফাজ্জল হোসেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে লামা থানা পুলিশ। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
