|
পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের প্রার্থমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের প্রার্থমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সমবেত হন। পরে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আটোয়ারী-রুহিয়া সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলাম। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
