|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ রোববার ৩ আগস্ট এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ, সাধারন সম্পাদক মো: কাদের পলাশ, ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল কাবিল খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল। দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাবের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন। এ প্রশিক্ষণে ‘ডিজিটাল সাংবাদিকতা কি , কেন ও কিভাবে’, ‘মোবাইল ভিডিও ধারনের মূলনীতিও সেটিংস’ মোবাইল ক্যামেরা ফ্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ, বি-রোল ধারন কৌশল‘ এ বিষয়গুলি অর্ন্তভূক্ত ছিল। এর আগে ২ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
