|
চোখের জলে বিদায় যশোরের সংবাদকর্মী আবু সাইদ সাগরকে
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() চোখের জলে বিদায় যশোরের সংবাদকর্মী আবু সাইদ সাগরকে তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা শোকাহত হয়ে পড়েন।জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। তিনি আবেগতাড়িত হয়ে বলেন,শাওন ও সাগর দুই ভাইয়ের হাত ধরেই গ্রামের কাগজের পথচলা শুরু হয়েছিল। কম্পিউটার বিভাগে সাগর ছিলেন একনিষ্ঠ ও নীরব কর্মযোদ্ধা। তাঁর অবদান গ্রামে কাগজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।এছাড়াও স্মৃতিচারণ করেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। ![]() চোখের জলে বিদায় যশোরের সংবাদকর্মী আবু সাইদ সাগরকে উল্লেখ্য, আবু সাইদ সাগর সোমবার (৪ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে যশোরের বিভিন্ন পত্রিকায় কম্পিউটার বিভাগের নিরলস কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র সন্তান, মা, ভাইসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।সাগরের অকাল মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে স্মরণ করে অনেকেই বলেছেন, "সাগর ছিলেন পত্রিকার ব্যাকবোন—নীরব অথচ নির্ভরযোগ্য। তাঁর অভাব কখনো পূরণ হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
