|
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন নতুন বাজার এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে গাজীপুরের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২৫), মুসলিমের ছেলে নয়ন (২০) এবং সামসুল আলমের ছেলে রাসেল ওরফে হৃদয় (২১)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নতুন বাজার এলাকায় অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পূবাইল, টঙ্গী পশ্চিম ও ঢাকা রেলওয়ে থানায় মোট আটটি মামলা রয়েছে। অপরদিকে রাসেল ওরফে হৃদয়ের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
