|
লক্ষ্মীপুরে পুকুরে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() লক্ষ্মীপুরে পুকুরে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু নিহত ব্যক্তিরা হলেন, দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) এবং নাতনি পমি আক্তার। এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবু সিদ্দিক তার নাতি পিয়াস ও নাতনি পমিকে নিয়ে সড়কের পাশের একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক এবং পরে পিয়াস ও পমি গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এ ছাড়া গুরুতর অবস্থায় নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
