|
লেবাননের ড্রোন হামলায় সাতক্ষীর৷র নিহত শুভ সরকারের লাশ বাড়িতে পৌঁছালো ৩ মাস ২৫ দিন পর
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() লেবাননের ড্রোন হামলায় সাতক্ষীর৷র নিহত শুভ সরকারের লাশ বাড়িতে পৌঁছালো ৩ মাস ২৫ দিন পর রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহতের লাশ বাড়িতে আসে। নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি তার বাড়িতে পৌঁছালো।চলতি বছরের ১১ মে লেবানন এর দক্ষিনাঞ্চলে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন হামলায় শুভ দাস নিহত হন। তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ দাস দ্বিতীয়। নিহত হওয়ার আড়াই বছর আগে লেবানন গিয়েছিলেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েক মাস পর জীবন বীমার পক্ষ থেকে আরও অনুদান পাবেন পরিবারটি। উল্লেখ্য, ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার মোট তিনজন নিহত হন। অপর দুইজন আশাশুনির নাহিদুল ও সদরের ভালুকা চাদপুরের শফিকুল ইসলাম। তাদের দুইজনের মরদেহ আগেই নিজ বাড়িতে ফিরেছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
