|
কুড়িগ্রাম পৌরসভার অবহেলায় হাটির পাড়ের শিশু নারিসহ প্রায় ২ হাজার মানুষ বিপদাপন্ন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম পৌরসভার অবহেলায় হাটির পাড়ের শিশু নারিসহ প্রায় ২ হাজার মানুষ বিপদাপন্ন আজ ৫ আগষ্ট সকালে সরেজমিন গিয়ে দেখা যায় ভয়াবহ দৃশ্য। ড্রেনের দূর্গন্ধযুক্ত পঁচা পানিতে পা ডুবিয়ে খেলা করছে কিছু শিশু। রাস্তার পাশের ড্রেন এবং একই সাথে পৌরসভার রাস্তার সীমানা দখল করে কেউ কেউ ঘরবাড়ি তৈরি করে করছে বসবাস। রাস্তা ভেঙে চুরে চুরমার রাস্তার পুরোটা অংশেই যেন কাঁদা মাটিতে ডুবুডুবু। দেখলেই মনে হবে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রামটির ওই অংশটি যেন কোন ভুতের গ্রাম। স্থানীয়রা জানায়, প্রায় ৩০ বছর আগে অপরিকল্পিত ড্রেন ও রাস্তা নির্মাণ এবং একই সাথে ড্রেন ও রাস্তা সংস্কারে দীর্ঘদিন থেকে কোন উদ্যোগ গ্রহন না করায় পাড়ার এই অংশে প্রায় ২ শতাধিক পরিবারের শিশু ও নারিসহ প্রায় ২ হাজার মানুষ আজ বিপদাপন্নে জীবন নির্বাহ করে আসছি। পৌরসভায় বহুবার বিভিন্ন ভাবে যোগাযোগ করেও রাস্তাটি পূনঃ নির্মাণ কিংবা সংস্কারের কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক শ্রমিক জানান, ২৪- জুলাইয়ের পূর্বে আমরা গ্রামের কয়েকজন পৌরসভায় গিয়েছিলাম পৌরসভার জনৈক কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছিলো সামনের বাজেটে রাস্তা ও ড্রেন সংস্কারের প্রকল্প পাশ করে দেয়ার ব্যবস্থা করে দিব। আপনারা গ্রামের মানুষজন মিলে আমাদের চা- মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন। চা- মিষ্টি খাওয়ার ব্যবস্থা করা হয়নি বলে সেই থেকে আজ পর্যন্ত রাস্তা ও ড্রেনের কাজ করা হয়নি। এলাকায় বসবাসরত সাহাব আলি, মমতাজ মিয়া, আব্বাস মিয়া, নায়েব আলি, আবুল মিয়া, আবুল কাশেম, তুহিন মিয়া অনেকের পরিবারের লোকজন দুঃখ করে জানান, সামান্য বৃষ্টির পানিতে রাস্তাসহ ড্রেন ডুবে যায়, একটু ভাড়ী বৃষ্টিতে দূর্গন্ধযুক্ত পঁচা ও ময়লা পানিতে আমাদের ঘরবাড়িতে পানি ওঠে। মশা, মাছি, সাপ, ব্যাঙ এবং ভয়ঙ্কর কিছু পানীয় কীট আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে। এলাকার বেশিরভাগ শিশু নারিসহ প্রায় সকলেই বিশেষ করে পানিবাহীত রোগে দিনের পর দিন ভুগছে। আমরা পৌর শহরে বসবাস করি এটা বলতেও এখন লজ্জা লাগে। কেউ কেউ ক্ষোভের সাথে বলেন, পাড়ার এই অংশটিতে প্রশাসনের কোন বড় অফিসার, কোন রাজনৈতিক নেতা, কোন সজ্জন ব্যক্তির বসবাস না থাকায় কুড়িগ্রাম পৌরসভা বিষয়টিকে কোন তোয়াক্কাই করছে না। পাড়ার এই অংশটিতে বেশিভাগ দিনমজুর, ক্ষুদে ব্যবসায়ি বসবাস করায় কুড়িগ্রাম পৌরসভা দীর্ঘদিন থেকে অবজ্ঞা করে আসছে। এলাকাবাসী উল্লেখিত রাস্তা ও ড্রেন পুননির্মাণ কিংবা সংস্কার করে তাদের বিপদাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কুড়িগ্রাম পৌরসভার বর্তমান প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
