|
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী, পোশাক এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বাড়িতে থাকা প্রায় সবকিছু পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল একজন পাহাড়ি নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। বর্তমানে এক ছেলে ও এক ফুটফুটে মেয়েকে নিয়ে তাদের সংসার চলছিল। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে রয়েছে। অগ্নিকাণ্ডের পর পরিবারটির মাথা গোঁজার ঠাঁই এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। সন্তানদের পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্রও নেই। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এ অবস্থায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও দীঘিনালা সেনা জোনের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে জরুরি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক হৃদয়ের মানুষদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সহযোগিতার জন্য যোগাযোগ: মোঃ মোস্তফা কামাল মোবাইল: ০১৮৫৩১৩১৮৪৫ মানবিক সহায়তা পেলে পরিবারটি এই কঠিন পরিস্থিতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে স্থানীয়রা আশা করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
