|
পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরে সড়ক অবরোধ: বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরে সড়ক অবরোধ: বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার শনিবার দুপুর ২টার দিকে রুবেল ১৫-১৬ জনের একটি দল নিয়ে সোলাদানা রুটের ইজিবাইক চালক রুবেল গাজী, কারিজুল গাজী ও শফিকুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ করেন চালকরা। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে ইজিবাইক চালকরা পৌরসদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড়ে ইজিবাইক রেখে সড়ক অবরোধ করেন। এতে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
