ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
Greysexuality on Rise: কামনা বাসনা নেই তেমন, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা নতুন প্রজন্মের? বাড়ছে উদ্বেগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 9:56 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 August, 2025, 12:06 PM

Greysexuality on Rise: কামনা বাসনা নেই তেমন, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা নতুন প্রজন্মের? বাড়ছে উদ্বেগ

Greysexuality on Rise: কামনা বাসনা নেই তেমন, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা নতুন প্রজন্মের? বাড়ছে উদ্বেগ

অন্যান্য চাহিদার মতো যৌন চাহিদাও জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে চাহিদা এবং প্রয়োজনের সংজ্ঞা পাল্টাচ্ছে। যৌন চাহিদার নীতি-নিয়মেও সেই বদল চোখে পড়ছে ভাল মতোই।

যে কারণে, Greysexual মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। Greysexual বা Graysexual বলতে সেই সব মানুষকে বোঝানো হয়, যাঁদের তেমন যৌন চাহিদা নেই। কালে ভদ্রে যাও বা যৌনতার চাহিদা অনুভব করেন, তাও বিশেষ পরিস্থিতিতে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, Asexual এবং Allosexual-দের মাঝেমাঝে অবস্থানে রয়েছেন Greysexual-রা। Asexual-দের যৌন চাহিদা প্রায় থাকেই না, থাকলেও, তা অতি সামান্য। Allosexual-দের যৌন চাহিদা স্বাভাবিক।

Greysexual-রা যখন কারও প্রতি আকর্ষণ অনুভব করেন, তার মধ্যে যৌন কামনা থাকে না। যৌনতা তেমন গুরুত্বই পায় না। বরং পছন্দের মানুষের হাতে হাত রেখে, ঘণ্টার পর ঘণ্টা কথা বলে কাটিয়ে দিতে পারেন এঁরা। যৌন কামনা অনুভব করেন কখনও সখনওই।

Reddit-এ Greysexual-দের যে ফোরাম রয়েছে, তাতে সদস্যসংখ্যা ৮৩০০। ইউটিউবার মার্ক নিজেকে Greysexual বলে দাবি করেন। @notdefining নামের একটি হ্যান্ডল চালান তিনি। তিনি জানিয়েছেন, তাঁর যৌন চাহিদা একেবারেই কম।

চিকিৎসকরা জানাচ্ছেন, দিনে দিনে Greysexual-দের সংখ্য়া বেড়ে চলেছে। বিশেষ করে অল্পবয়সি, GenZ-দের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যৌনসঙ্গীরই প্রয়োজন পড়ে না তাঁদের। এই রীতিকে ‘Sex Recession’ বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সমাজে আদর্শ চেহারা, আদর্শ শরীরী আকার নিয়ে যে ধ্যান-ধ্যারণা তৈরি হয়েছে, যৌনতার অধিকার নিয়ে রাজনৈতিক তর্ক-বিতর্ক রয়েছে। এর ফলেও মানুষের মধ্যে যৌনতা নিয়ে লজ্জা, আতঙ্ক তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশ।

গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরাও একই তথ্য তুলে ধরেছেন। তাঁদের মতে, সোশ্যাল মিডিয়া ‘বডি ইমেজ’ নিয়ে আরও সচেতন করে তুলেছে ছেলেমেয়েদের। আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে। ফলে সম্পর্ক থেকেও দূরে থাকছেন অনেকে।

Greysexual-দের Grey-A বলা হয় কিছু ক্ষেত্রে। Demisexual-দেরও অনেকে Grey-A বলে উল্লেখ করেন। মানসিক এবং আবেগের সম্পর্ক তৈরি না হলে কারও সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে পারেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status