ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 11:02 AM

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ স্থানীয় পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ভুক্তভোগী জেলেরা হলেন মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন এবং সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

বিজিবির তথ্য বলছে, গত ৮ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। আর তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status