ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি'র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 7:17 PM

নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি'র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি'র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ইউনিয়নে পুনরায় গ্রহণযোগ্য সম্মেলনের দাবিতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নাঙ্গলকোট প্রেসক্লাবে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান, উপজেলা বিএনপি সদস্য ও মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক এ টি এম আব্দুল বাতেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন সওদাগর, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবু বকর খন্দকার, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মেম্বার, ঢালুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মৌকরা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, দৌলখাঁড় ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর ভূঁইয়া খোকন, উপজেলা তাতী দল নেতা আরিফুল ইসলাম আরিফ, মক্রবপুর ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, মৌকরা ইউনিয়ন ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার পাভেল প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status