ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
মাহাবুব হোসেন,গাজীপুর
প্রকাশ: Saturday, 23 August, 2025, 6:39 PM

গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২আগস্ট) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক  অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। 

গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির নেতা খাইরুল কবির আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, বাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সদস্য শাহাবুদ্দিন, মুজিবুর রহমান,  উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেনের শেখ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status