ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সচিবালয়ের কাছে জুলাই শহীদ-আহত পরিবারের বিক্ষোভ-অবস্থান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 August, 2025, 1:49 PM

সচিবালয়ের কাছে জুলাই শহীদ-আহত পরিবারের বিক্ষোভ-অবস্থান

সচিবালয়ের কাছে জুলাই শহীদ-আহত পরিবারের বিক্ষোভ-অবস্থান

বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করছেন।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাছের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কাছেই সড়কটির অবস্থান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বিক্ষোভ সমাবেশে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে তাঁরা আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করছেন।

শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত শাহীন আহমেদ খান বলেন, উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) জামিন দেওয়া হয়েছে।

আহত শেখ মুস্তাফিজ বলেন, ১৯ আগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা করেছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ প্রভৃতি স্লোগান দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status