|
তাড়াশে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন অনশনরত পলি খাতুন ভায়াট উত্তর পাড়া গ্রামের মৃত পোলান শেখের মেয়ে। গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাড়ে ৪ টার দিকে ভায়াট গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পলি খাতুন অবস্থান করছেন। এ খবর পেয়ে তার স্বামী ও পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। অনশনরত পলি খাতুন সাংবাদিকদের বলেন, “প্রায় চার বছর আগে ভায়াট গ্রামে মহরম হোসেনের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ১২ জুন ২০২১ তারিখে পরিবারের সম্মতি না নিয়েই ৩ লাখ টাকার কাবিন মূল্যে ইসলামী শরিয়তের নিয়মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তিনি আরও জানান, “দেড় মাস সংসার করার পর স্বামী মহরম হোসেন পারিবারিক চাপ সহ্য করতে না পেরে আমাকে ফেলে পিতৃভূমিতে চলে যায়। এরপর আমি কোনও উপায় না পেয়ে স্বামীর বাড়িতে অনশন করতে বাধ্য হই।” বর্তমানে পলি খাতুন সকল কূল হারিয়ে দিশেহারা। পিতৃভূমিতে থাকতে পারছেন না এবং স্বামীর স্বীকৃতি পাচ্ছেন না। তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
