|
ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ, মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ প্রমুখ। বক্তারা, দেশি মাছের বিলুপ্তি ঠেকাতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কথা বলেন। এ বিষয়ে মৎস্য চাষিরা প্রশিক্ষন ও সরকারি সহযোগিতা পেলে নিজেরাও মাছের অভয়াশ্রম গড়ে তুলে উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন। তারা আরো বলেন, আমিষের চাহিদা পুরণ ও মাছের মূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অঞ্চলে মাছের অভয়াশ্রমের কোনো বিকল্প নেই। পরে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
