ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে প্রাথমিক পরীক্ষায় ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে তুলকালাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 August, 2025, 6:52 PM

গাজীপুরে প্রাথমিক পরীক্ষায় ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে তুলকালাম

গাজীপুরে প্রাথমিক পরীক্ষায় ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে তুলকালাম

গাজীপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলমান দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী ১৮ আগস্ট থেকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দিচ্ছে। তাদের নিকট থেকে গড়ে ৫০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। এতে ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন হয়।

এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার বলছেন, সরকারী নির্দেশে ফি নেয়া হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, এই পরীক্ষার ফি নিতে কোন সরকারি নির্দেশনা নেই।

এ বিষয়ে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ১ম ও ২য় শ্রেনীর জন্য ৩৫ টাকা করে এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৬০ টাকা করে ফি আদায় করা হয়েছে। গাজীপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এই ফি আদায় করা হয়েছে বলে তারা জানান।

গাজীপুরে প্রাথমিক পরীক্ষায় ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে তুলকালাম

গাজীপুরে প্রাথমিক পরীক্ষায় ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে তুলকালাম

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম গণমাধ্যমকে বলেছেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ফি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানেন। তবে এই নির্দেশ সংক্রান্ত কোন চিঠি বা নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে ফোনের লাইন কেটে দেন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা। শিক্ষা অফিসার স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন বলে জানান তিনি।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভূইয়া বলেন, এই পরীক্ষার ফি নেয়ার কোন সরকারী সিদ্ধান্ত নেই।

তবে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নতুন সময় প্রতিনিধি আরো বিস্তারিত জানতে সরেজমিনে বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনারা উভয়ই কল রিসিভড করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status