|
বিএনপি নেতার চাঁদাবাজি, চালকদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিএনপি নেতার চাঁদাবাজি, চালকদের বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টোল আদায়ের নামে বিএনপি নেতা ও ইজারাদার মাসুদ রানার বিরুদ্ধে এ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ২০ টাকার পরিবর্তে নাবিগঞ্জ ঘাটে নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিটি সিএনজি থেকে জোর করে ৫০ টাকা করে আদায় করে নিচ্ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানার লোকজন। কেউ এই বাড়তি টাকা দিতে অস্বীকার করলেই সন্তাসী বাহিনী দিয়ে মারধর করে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বন্দরের নবিগঞ্জ ঘাটে বিক্ষোভ মিছিল করেন সিএনজি চালকরা। পরে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার (২৩ আগস্ট) দুপুরে নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ডের চালকদের পক্ষে আব্দুর রহিম বাদী হয়ে বন্দর থানাসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনুমোদিত চার্ট অনুযায়ী প্রতিটি সিএনজি থেকে দৈনিক ২০ টাকা টোল আদায় করার নির্দেশনা থাকলেও সিটি টোল ইজারাদার মো. মাসুদ রানা, তার সহযোগি রাজু ও শাহ জালালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রতিটি গাড়ি থেকে ৪০ টাকা করে টোল আদায় করে যাচ্ছে। ![]() বিএনপি নেতার চাঁদাবাজি, চালকদের বিক্ষোভ ওই সময় চালকরা বিষয়টি প্রত্যাখ্যান করে নবীগঞ্জ বাস স্টান্ডে বিক্ষোভ মিছিল করে ওই বিএনপি নেতার চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে ইজারাদার ও বিএনপি নেতা মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, নবীগঞ্জ স্ট্যান্ডে চোরাইকৃত গাড়ির সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোরাইকৃত গাড়ী চলাচল বন্ধ করতে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, টোলের পরিমান সরকার নির্ধারণ করে দিয়েছে ২০ টাকা। এর বাইরে এক টাকাও কারো বেশি নেওয়ার সুযোগ নেই। আর চোরাই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী, ইজারাদারকেতো এ দায়িত্ব দেওয়া হয়নি। আর তাকে ২০টাকার জায়গায় ৫০টাকা দিলেই কি চোরাই গাড়ি চলাচলের বৈধতা পাবে? আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
