|
প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন তিনজন— জানালেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
|
![]() প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন তিনজন— জানালেন অপু বিশ্বাস কিন্তু একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস। সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’ এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’ এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
