|
'প্রত্যেক মানুষই ভুল করে...' গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সুনীতা আহুজা
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'প্রত্যেক মানুষই ভুল করে' গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সুনীতা আহুজা অভিনেতা অভিষেক কুমার সুনীতাকে প্রশ্ন করেন, ‘আপনার এবং গোবিন্দার সম্পর্কে নানা গুজব ছড়ানো হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলতে চান?’ উত্তরে সুনীতা বলেন, “৪০ বছর একসঙ্গে কাটানো সহজ কাজ নয়। প্রত্যেক মানুষই ভুল করে। তবে সব কিছুরই একটি নির্দিষ্ট সময় এবং বয়স আছে। আমি আমার যৌবনে অনেক ভুল করেছিলাম, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার বড় সন্তান রয়েছে, তখন একজন মানুষ কীভাবে ভুল করতে পারে?” গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও সম্প্রতি তারা একসঙ্গে গণেশ পুজো করেছেন। সেই সময় সুনীতা বলেছিলেন, “আজ আমরা একে অপরের এত কাছে আছি। যদি আমাদের মধ্যে কিছু হত, তাহলে কি আমরা এত কাছে থাকতে পারতাম? আমরা অনেক দূরে থাকতাম। কেউ আমাদের আলাদা করতে পারবে না। উপর থেকে দেবতা আসুক কিংবা শয়তান, কেউ আমাদের আলাদা করতে পারবে না।” সুনীতার এই বক্তব্য থেকে স্পষ্ট যে, দীর্ঘ ৪ দশক ধরে তাদের সম্পর্ক এখনো মজবুত, এবং বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
