|
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
নতুন সময় ডেস্ক
|
![]() বৃত্তের ভেতর শুধু তুমি আছো ইদানীং তিনি নিজেকে ভক্তদের মধ্যে হাজির হচ্ছেন অনবদ্য লুকে। কিছুদিন আগে হালকা গোলাপিতে পুতুলবেশে সামনে এসেছিলেন রোজা। এরপর শাড়িতে গর্জিয়াস লুকে হাজির। এবার তাহসানের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছেন রোজা আহমেদ। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রোজা গোলাপি আবেশে তাহসানের সঙ্গে ছবি শেয়ার করেছেন। তাহসানের জনপ্রিয় গানের একটি অংশ জুড়ে দিয়ে রোজা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে রোজাকে হালকা গোলাপি রঙে চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে। ছবিতে তাহসানকেও গোলাপি পোশাকে দেখা গেছে। ক্যাপশনে রোজা লেখেন, ‘বৃত্তের ভেতর শুধু তুমি আছো’। সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন রোজা। রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
