|
ফুসফুসে পানি জমে গেলে কী হয়? জানুন লক্ষণ ও করণীয়
নতুন সময় ডেস্ক
|
![]() ফুসফুসে পানি জমে গেলে কী হয়? জানুন লক্ষণ ও করণীয় সময়মতো চিকিৎসা না করালে এই অবস্থা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। চলুন, জেনে নিই ফুসফুসে পানি জমার লক্ষণ ও কী করলে আপনি বিপদ এড়াতে পারেন। মূল লক্ষণগুলো কী কী? ১। শ্বাসকষ্ট ও ক্লান্তি হাঁটলে বা সিঁড়ি ভাঙলে অতিরিক্ত ক্লান্তি,শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট,ডুবে যাওয়ার মতো অনুভূতি,ফেনাযুক্ত, মাঝে মাঝে রক্তমিশ্রিত কাশি,বুক ধড়ফড় করা বা অনিয়মিত হার্টবিট,ঠাণ্ডা, ঘামাচির মতো ত্বক। ২। পা ও গোড়ালিতে ফোলাভাব ফুসফুসে পানি জমলে শরীরের রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, যার ফলে পা ফুলে যায়, জুতা আঁটসাঁট লাগে, গোড়ালিতে ব্যথা বা ভারী ভাব। ৩। টানা কাশি ও কফ কফের সঙ্গে ফেনা বা গোলাপি রঙের থুতু,রাতে কাশি বেড়ে যাওয়া,বুকে চাপ, ভারী লাগা বা ব্যথা।৪।ঘুমের সমস্যা ও অস্থিরতাবারবার ঘুম ভেঙে যাওয়া,বালিশ ছাড়া শুতে না পারা,দুশ্চিন্তা বা অজানা ভয়ের অনুভূতি। কখন চিকিৎসকের কাছে যাবেন? উল্লিখিত কোনো লক্ষণ যদি বারবার দেখা দেয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ফুসফুসের যত্ন নিতে যা করবেনধূমপান এড়িয়ে চলুন।নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন।দূষণ এড়াতে মাস্ক ব্যবহার করুন।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।সর্দি-কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
