|
টেকনাফ পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফ পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটজন নারী ও শিশুকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫) ও মো. নুর কামাল (১০)। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের পাহাড়ে আটকে রাখা হয়েছিল। পাচারকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।” প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফ উপকূল দীর্ঘদিন ধরে মানবপাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত অভিযান চালানো হলেও পাচারকারী চক্রের মূল হোতাদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
