|
মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে যেসব অভ্যাস
নতুন সময় ডেস্ক
|
![]() মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে যেসব অভ্যাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসব অভ্যাস এড়িয়ে চললে মাইগ্রেনের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব। মানসিক চাপ: দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা মাইগ্রেনের বড় কারণ। তাই নিয়মিত দুশ্চিন্তা কমানো এবং মানসিক শান্তি বজায় রাখা জরুরি। অনিদ্রা: যথেষ্ট ঘুম না হলে মাথাব্যথা বাড়তে পারে। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা উচিত। খাবারে অনিয়ম: খাবারের সময় ঠিক না রাখা বা খাবার বাদ দেওয়াও মাইগ্রেনকে উদ্রেক করতে পারে। নিয়মিত সময়মতো খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। ডিহাইড্রেশন: পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে শরীরের মিনারেলসের ঘাটতি হতে পারে, যা মাইগ্রেন বাড়াতে পারে। দিনে অন্তত দুই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। উজ্জ্বল আলো: প্রচণ্ড আলো মাইগ্রেন তীব্র করতে পারে। ব্যথা শুরু হলে অন্ধকার বা নীরব ঘরে বিশ্রাম নেওয়া ভালো। অতিরিক্ত ক্যাফেইন: কোনও সীমিত মাত্রায় ক্যাফেইন উপকারী হলেও বেশি কফি বা চা মাইগ্রেনের কারণ হতে পারে। উচ্চ শব্দ: জোরে গান বা শব্দ মাথাব্যথা বাড়াতে পারে। শান্ত পরিবেশে থাকা মাইগ্রেন কমাতে সহায়ক। বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যকর ঘুম, নিয়মিত খাবার, পর্যাপ্ত পানি ও মানসিক শান্তি বজায় রাখলে মাইগ্রেনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
