|
ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে অসীম মুনির বলেছেন, পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোওে স্থান নেই। এর পরপরই ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি ছোট উসকানিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত, সীমার বাইরের প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। ‘যদি নতুন করে সম্ভাব্য বৈরীতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে। তিনি বলেন, অত্যন্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে সামরিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে, তার প্রভাব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে। পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়, যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে, সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে। ফিল্ড মার্শাল অসীম মুনিরের এই হুমকি এমন এক সময়ে এসেছে, যখন আরেক প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে, গত ১৬ এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, কাশ্মির আমাদের জগুরাল শিরা, এটি আমাদের জগুরাল শিরা থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মিরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনও একা ছেড়ে দেব না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
