|
পাকিস্তান সামরিক একাডেমির প্যারেডে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাকিস্তান সামরিক একাডেমির প্যারেডে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। পিএমএ-তে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম লং কোর্স, ৭১তম সমন্বিত কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স এবং ৩৭তম প্রযুক্তিগত স্নাতক কোর্সের ক্যাডেটরা। এছাড়া ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরাও এতে অংশ নেন। কর্মকর্তারা জানিয়েছেন, লেডি ক্যাডেট জান্নাতুল মাওয়ার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রতীক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
